ঢাকা টু নেত্রকোনা বাসের টিকিট, সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

ঢাকা টু নেত্রকোনা বাসের টিকিট

নেত্রকোনা থেকে ঢাকা যাওয়ার অন্যতম প্রধান বাহন হচ্ছে বাস। প্রতিদিন নেত্রকোনা টু ঢাকা এবং ঢাকা টু নেত্রকোনা রোডে অসংখ্য বাস চলাচল করে, যার মাধ্যমে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামীণ জনপদের নির্মল পরিবেশে ফিরতে কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীতে আসতে এই বাসপথটির গুরুত্ব অপরিসীম। তবে বাসের কাউন্টার ঠিকানা, টিকিট কাটার মোবাইল নম্বর, ভাড়া এবং সময়সূচি না জানলে যাত্রা অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান করতে আমরা নেত্রকোনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে নেত্রকোনা রোডের সকল বাসের প্রয়োজনীয় তথ্য এক জায়গায় তুলে ধরেছি।

এখন আর কাউকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে না। ঘরে বসেই সহজে এক ক্লিকে জানতে পারবেন:

  • বাসের কাউন্টার নম্বর

  • টিকিট কাটার মোবাইল নম্বর

  • ভাড়ার তালিকা

  • বাস চলাচলের সময়সূচি

যেকোনো সময়ে নেত্রকোনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে নেত্রকোনা রোডের বাস সংক্রান্ত সব তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।

ঢাকা টু নেত্রকোনা বাস সমূহ ও যাত্রীসেবা

ঢাকা থেকে নেত্রকোনা যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য বেশ কিছু পরিবহন সার্ভিস রয়েছে, যার প্রতিটিরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা। নিচে বিস্তারিতভাবে প্রতিটি বাস সার্ভিসের তথ্য তুলে ধরা হলো।

১. ভাটি বাংলা এক্সপ্রেস

নেত্রকোনা টু ঢাকা নাইট কোচের ক্ষেত্রে ভাটি বাংলা এক্সপ্রেস যাত্রীদের কাছে একটি পরিচিত নাম। সম্প্রতি তাদের নতুন সিডিউল রাত ১১:৩০ মিনিটে দেওয়া হয়েছে। তবে অনেক যাত্রীর মত, যদি সময়টা রাত ১২:৩০ মিনিটে করা হতো তাহলে আরও সুবিধা হতো। কারণ রাত ১১:৩০ মিনিটে ছাড়লে গাড়ি ভোর ২:৩০ – ৩টার মধ্যে ঢাকা পৌঁছে যায়, যা অনেকের জন্যই কিছুটা অসুবিধাজনক। যাই হোক, কোন সময়টা ভালো হবে তা কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা ভালো দিক হলো, তাদের প্রথম ট্রিপ রাখা হয়েছে ভোর ৫:৪৫ মিনিটে। এটি সকাল সকাল ঢাকা পৌঁছাতে ইচ্ছুক যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক টাইমিং।

  • কাউন্টার নাম্বার: ০১৩৪১৭৭৬৬০২

২. হযরত শাহজালাল (রঃ) এক্সপ্রেস

মহাখালী বাস টার্মিনালে এই পরিবহনের কাউন্টার খুঁজে পাওয়া অনেক নতুন যাত্রীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে একটি সহজ পদ্ধতি আছে: মহাখালী বাস টার্মিনালের সাবেক এনা বা ইউনাইটেড কাউন্টার চিহ্নিত করুন। সেখান থেকে প্রায় ২০ ফুট উত্তর দিকে এগোলেই শাহজালাল কাউন্টার পাবেন। চাইলে সরাসরি ইউনাইটেড কাউন্টারের সামনে গিয়ে যেকোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে সহজেই দেখিয়ে দেবে। সাধারণত প্রতি ৩০ মিনিট পরপর বাস ছাড়ে, তাই বেশি অপেক্ষা করতে হয় না।

সময়সূচি (নেত্রকোনা থেকে ঢাকা):

  • ফাস্ট ট্রিপ: সকাল ৬:০০

  • প্রতি ৩০ মিনিট পরপর, লাস্ট ট্রিপ: রাত ৯:৩০

সময়সূচি (ঢাকা থেকে নেত্রকোনা):

  • ফাস্ট ট্রিপ: সকাল ৬:৩০

  • প্রতি ৩০ মিনিট পরপর, লাস্ট ট্রিপ: রাত ৮:০০

মদন রুটের সময়সূচি:

  • মদন থেকে ঢাকা: সকাল ৮:০০, দুপুর ১২:৩০, দুপুর ২:০০

  • ঢাকা থেকে মদন: সকাল ৭:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:৩০

হযরত শাহজালাল (রঃ) এক্সপ্রেস কাউন্টার নাম্বারসমূহ:

  • নেত্রকোনা কাউন্টার: 01720-958552

  • মিরপুর কাউন্টার: 01720-579777

  • শ্যামগঞ্জ কাউন্টার: 01763-708878

  • মহাখালী কাউন্টার: 01720-958552

  • উত্তরা কাউন্টার: 01720-581007

  • মদন কাউন্টার: 01722-581098

  • তেলিগাতী কাউন্টার: 01953-843180

আরও জানতে পারেনঃ ঢাকা টু নেত্রকোনা বাসের টিকিট

৩. ঢাকা টু নেত্রকোনা ইকরাম পরিবহন

নেত্রকোণা-ঢাকা রুটে সিটিং সার্ভিসের মধ্যে ইকরাম পরিবহন অত্যন্ত জনপ্রিয়। যাত্রিদের সুবিধার কথা চিন্তা করেই ইকরাম পরিবহন দিন এবং রাতের বিভিন্ন সময় সিডিউল করে তাদের গাড়ি চলাচল করে। এই পরিবহনের প্রধান সুবিধা হলো নিয়মিত টাইমিং এবং সাশ্রয়ী ভাড়া।

  • বাসের ভাড়া: ৪০০ টাকা

সময়সূচি (নেত্রকোণা টু ঢাকা, দত্ত মার্কেট থেকে):

  • রাত ১২:০০ টা

  • ভোর ৪.৩০ টা

  • ভোর ৪.৪৫ টা

কাউন্টার ও মোবাইল নম্বর:

  • ঠিকানা: দত্ত মার্কেট/হোটেল সৌরভ সংলগ্ন, নেত্রকোনা সদর।

  • মোবাইল নম্বর: ০১৭৯৩০৭২৮৩৬, ০১৮১১১১৫০৩২

  • রাত ১২:০০ টার বাস: ০১৭৯৩০৭২৮৩৫

  • ভোর ৪:৩০ টার বাস: ০১৮১১১১৫০৩২

৪. ঢাকা টু নেত্রকোনা বিআরটিসি পরিবহন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC) সরকারি প্রতিষ্ঠান হিসেবে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। ঢাকা-নেত্রকোণা রুটে এসি ও ননএসি ডে-নাইট সিটিং সার্ভিস চালু রয়েছে, যার মাধ্যমে নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা হয়।

সময়সূচি:

  • প্রথম ট্রিপ (নন এসি): নেত্রকোনা থেকে সকাল ৪.৫০ টায় ছেড়ে ঢাকা পৌঁছে সকাল ৮.১৫ টায়।

  • দ্বিতীয় ট্রিপ (এসি): নেত্রকোনা থেকে সকাল ৬.০০ টায় ছেড়ে ঢাকা পৌঁছে সকাল ৯.৩০ টায়।

কাউন্টার তথ্য ও মোবাইল নম্বর:

  • নেত্রকোণা কাউন্টার: বিআরটিসি কাউন্টার, বিএডিসি কৃষি ফার্ম (মাইক্রোস্ট্যান্ড এর বিপরীতে), নেত্রকোণা সদর। মোবাইল: ০১৯১৭২২৮৯৩৯, ০১৩০২-৬৫০১২৪ (শাওন)

  • ময়মনসিংহ কাউন্টার: মোবাইল: ০১৭১৭-২০৬১২২

  • গুলিস্তান কাউন্টার: বিআরটিসি কাউন্টার, ফুলবাড়িয়া, গুলিস্তান, ঢাকা। মোবাইল: ০১৩০১২০৬০৪৮, ০১৯১৪-৯৮২১০১

৫. শাহ সুলতান পরিবহন

শাহ সুলতান পরিবহন মূলত ঢাকা ও কেন্দুয়া রুটে পরিচিত একটি বাস সার্ভিস। এটি শাহ সুলতান রুমী (রঃ)-এর নামে নামকরণ করা হয়েছে। যাত্রীদের জন্য সহজলভ্য এই বাস সার্ভিসেও ভাড়া নির্ধারণ করা হয়েছে যাত্রী-বান্ধব।

  • বাসের ভাড়া: ৪০০ টাকা

সময়সূচি (নেত্রকোণা টু ঢাকা, দত্ত মার্কেট থেকে):

  • প্রথম ট্রিপ: ভোর ৫ টা

  • দ্বিতীয় ট্রিপ: রাত ১২ টা

মোবাইল নম্বর:

  • ০১৯১৪৫১০৬৬২

  • ০১৭৫৭৯৭৭৮৯১

  • ০১৭১১৫১৫৭৫৪

অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবহন সার্ভিস

নেত্রকোনা-ঢাকা রুটে আরও কিছু বাস সার্ভিস নিয়মিত চলাচল করে, যাদের মাধ্যমে যাত্রীরা সহজেই ভ্রমণ করতে পারেন। নিচে তাদের কাউন্টারের মোবাইল নম্বর দেওয়া হলো:

পরিবহনের নাম মোবাইল নম্বর
হযরত মাইজ ভান্ডারী (কঃ) এক্সপ্রেস ০১৭২৪-৩৯৮৬৬৭, ০১৭০০-৫৫১৬৮৪
নেত্র পরিবহন ০১৭১৭-০৫৮১৫২
লাবিব এন্টারপ্রাইজ ০১৭২০-৯২৩০২৩
FIVE STAR Express 01916-621721
নাবা পরিবহন ০১৭৭৫৪০৭৭৭০
মামুন ট্রাভেলস ০১৯৫৪২৬৩৪২৭

কেন নেত্রকোনা থেকে ঢাকা বাসে যাতায়াত করবেন?

বাসে ভ্রমণের কিছু সুবিধা রয়েছে যা যাত্রীদের মধ্যে এই মাধ্যমটিকে জনপ্রিয় করে তুলেছে:

  • সহজ ও আরামদায়ক ভ্রমণ ব্যবস্থা: বর্তমানে আধুনিক আসনবিন্যাস ও মানসম্মত সেবা প্রদান করা হয়।

  • প্রতিদিন একাধিক সার্ভিস চালু থাকে: ভোর থেকে গভীর রাত পর্যন্ত যেকোনো সময়ে যাত্রা করার সুযোগ রয়েছে।

  • সাশ্রয়ী ভাড়া ও যাত্রী-বান্ধব সার্ভিস: অন্যান্য পরিবহনের তুলনায় বাস ভাড়া তুলনামূলক কম এবং এটি সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য।

  • বাস কাউন্টার থেকে টিকিট কাটার সুবিধা: কাউন্টারে সরাসরি গিয়ে টিকিট নিশ্চিত করা যায়, যা অনলাইন টিকিটের চেয়ে অনেক সময় নির্ভরযোগ্য।

শেষ কথা

নেত্রকোনা থেকে ঢাকা ভ্রমণ এখন অনেক সহজ। যাত্রীদের সুবিধার্থে এখানে দেওয়া হলো বাস ভাড়া, সময়সূচী, কাউন্টার লোকেশন ও টিকিট কাটার মোবাইল নম্বর। এই তথ্যগুলো যাত্রীদের অভিজ্ঞতা ও সরাসরি কাউন্টার ভিজিটের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, তাই নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত থাকা যায়। তাই আর ঝামেলা নয়—ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যান সব তথ্য এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। সঠিক টিকিট তথ্য জেনে নিন এবং আপনার যাত্রাকে করুন স্মৃতিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *