চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য মেঘনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যারা নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণে বিশ্বাস করেন বিশেষ করে তারা সাধারণত মেঘনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটিকেই বেছে নেন। আজকের আর্টিকেলে আমরা মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা ও মেঘনা এক্সপ্রেস স্টপেজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আরও জেনে নিনঃ বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী
মেঘনা এক্সপ্রেস ট্রেন পরিচিতি
বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত মেঘনা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এটি মূলত চট্টগ্রাম ও চাঁদপুর জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনটি প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন করে। যারা ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে চাঁদপুর থেকে চট্টগ্রাম বা উল্টো পথে যাতায়াত করেন, তাদের জন্য মেঘনা এক্সপ্রেস একটি আস্থার নাম। এই ট্রেনের বিশেষ দিক হলো এর নিয়মিত সার্ভিস, যা সপ্তাহের সাত দিনই চালু থাকে।
মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
ভ্রমণের আগে ট্রেনের সঠিক সময় জেনে নেওয়া জরুরি। নিচে মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিচে ছকের মাধ্যমে প্রদান করা হলো:
| রুটের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
| চট্টগ্রাম টু চাঁদপুর (৭২৯) | ১৮:০০ (সন্ধ্যা ৬টা) | ২২:০০ (রাত ১০টা) | নেই |
| চাঁদপুর টু চট্টগ্রাম (৭৩০) | ০৫:০০ (ভোর ৫টা) | ০৮:৪৫ (সকাল ৮টা ৪৫) | নেই |
চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টায় যাত্রা শুরু করে ট্রেনটি মাত্র ৪ ঘণ্টায় চাঁদপুরে পৌঁছে যায়। আবার পরদিন ভোরে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও স্টপেজ টাইম ২০২৬
যাত্রাপথে ট্রেনটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। এতে মাঝপথের যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারেন। নিচে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলোর তালিকা দেওয়া হলো:
| বিরতি স্টেশনের নাম | চট্টগ্রাম থেকে (৭২৯) | চাঁদপুর থেকে (৭৩০) |
| ফেনী জংশন | ১৯:২৩ | ০৭:২২ |
| হাসানপুর | ১৯:৪৬ | ০৬:৫৮ |
| নাঙ্গলকোট | ১৯:৫৫ | ০৬:৪৯ |
| লাকসাম জংশন | ২০:১২ | ০৬:১৫ |
| চিতোষীরোড | ২০:৪৬ | ০৫:৪৯ |
| মেহের | ২০:৫৯ | ০৫:৪৬ |
| হাজীগঞ্জ | ২১:১৪ | ০৫:৩১ |
| মধুরোড | ২১:২৮ | ০৫:১৮ |
| চাঁদপুর কোট | — | — |
| চাঁদপুর | ২১:৪৩ | ০৫:০৩ |
মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের ভাড়া অনেক সাশ্রয়ী। মেঘনা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণির আসন ব্যবস্থা রয়েছে। নিচে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা প্রদান করা হলো (১৫% ভ্যাটসহ):
| আসন বিভাগ | টিকেটের মূল্য (টাকা) |
| শোভন | ১৮০ টাকা |
| শোভন চেয়ার | ২২০ টাকা |
| প্রথম সিট | ৩৩৪ টাকা |
আপনি আপনার আর্থিক বাজেট অনুযায়ী যে কোনো একটি আসন বেছে নিতে পারেন। তবে আরামদায়ক ভাবে ভ্রমণের জন্য শোভন চেয়ার বেছে নেওয়া আপনার জন্য উত্তম মনে করি।
আরও জেনে নিনঃ ময়মনসিংহ টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
অনলাইনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটার নিয়ম
বর্তমানে রেলসেবা অ্যাপ বা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটা যায়। টিকেট কাটার জন্য আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইনে টিকেট কাটলে কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয় না। তবে মনে রাখবেন যে, ভ্রমণের অন্তত ৩ থেকে ৪ দিন আগে টিকেট সংগ্রহ করা বুদ্ধিমানের কাজ।
ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
আপনি মেঘনা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরন করতে পারেন। জেমনঃ
- ট্রেনের যাত্রার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত হওয়ার চেষ্টা করুন।
- আপনার মালপত্র নিজের দায়িত্বে রাখুন।
- টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, তাই সবসময় টিকেট সাথে রাখুন।
- ট্রেনের ভেতরে হকারদের কাছ থেকে খাবার কেনার সময় সচেতন থাকুন।
- রাতে ভ্রমণের সময় জানালার পাশে বসে থাকলে সতর্ক থাকুন।
মেঘনা এক্সপ্রেস ভ্রমণে দর্শনীয় স্থানসমূহ
মেঘনা এক্সপ্রেস ভ্রমণে আপনি বেশ কিছু দর্শনীয় স্থানসমূহ দেখতে পারবেন। যেমন:
- চাঁদপুর বড় স্টেশন মোলহেড (তিন নদীর মোহনা)।
- ইলিশ চত্বর।
- রক্তধারা স্মৃতিসৌধ।
- চাঁদপুর লঞ্চ ঘাট।
ট্রেনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা
মেঘনা এক্সপ্রেস ট্রেনের কোচগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। প্রতিটি বগিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ফ্যান রয়েছে। আন্তঃনগর ট্রেন হওয়ায় এতে রেলওয়ে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্য থাকেন যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে ভ্রমণের সময় নিজের মূল্যবান জিনিসের দিকে খেয়াল রাখা একান্ত জরুরি।
মেঘনা এক্সপ্রেস নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
মেঘনা এক্সপ্রেস ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই। এটি সপ্তাহের সাত দিনই চলাচল করে।
সাধারণত চট্টগ্রাম থেকে চাঁদপুর পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগে।
চট্টগ্রাম থেকে যাওয়ার সময় ট্রেনটির নম্বর ৭২৯ এবং চাঁদপুর থেকে ফেরার সময় নম্বর ৭৩০।
আন্তঃনগর ট্রেন হিসেবে এতে হালকা নাস্তা বা পানি পাওয়া যায়। তবে ভারি খাবারের জন্য নিজ উদ্যোগে ঘরের খাবারের ব্যবস্থা রাখা ভালো।
শেষ কথা
নিরাপদ এবং ঝামেলামুক্ত ভ্রমণের জন্য মেঘনা এক্সপ্রেস ট্রেনের কোনো বিকল্প নেই। সঠিক সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিয়ে আপনি আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আশা করি আজকের এই পোস্ট এঁর মাধমে আজ আমরা আপনাকে মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানাতে পেরেছি। যা আপনার চট্টগ্রাম-চাঁদপুর রেলযাত্রাকে আরও সহজতর করবে। আপনার যাত্রা শুভ হোক।
